প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৫ পিএম
          --- ১ মাস আগে
Ad

জবিতে সৈনকিয়ান পরিবারের সভাপতি খালিদ, সম্পাদক সোহান

অ- অ+
জবিতে সৈনকিয়ান পরিবারের সভাপতি খালিদ, সম্পাদক সোহান
Ad

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সৈনকিয়ান পরিবার জবি’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

সৈনকিয়ান পরিবার মূলত শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন, যারা পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি পরিচিত। শীতকালীন আড্ডা, জন্মদিন উদযাপনসহ নানা আয়োজন নিয়মিতভাবে পরিচালিত হয়ে থাকে।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, সৈনকিয়ান পরিবারকে আরও গতিশীল ও সমৃদ্ধ করাই তাদের লক্ষ্য। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নতুন সদস্য সংগ্রহ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখতে চান তারা। সকলের সহযোগিতা পেলে সংগঠনটি আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


নবনির্বাচিত সভাপতি খালিদ হাসান বলেন, সৈনকিয়ান পরিবার সবসময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে। নতুন কমিটির মাধ্যমে সামাজিক কাজ, সহায়তা কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert